শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › চারঘাটে খাল খনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

চারঘাটে খাল খনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

favicon
চারঘাট প্রতিনিধি :
চারঘাটে খাল খনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

রাজশাহীর চারঘাট উপজেলার চলমান খাল খনন কর্মসূচি পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বৃহস্পতিবার সকালে উপজেলার নিমপাড়া ইউনিয়নের ঝাউবোনা থেকে কান্দ্রা হয়ে বড়াল নদী পর্যন্ত চলমান খনন কাজ ঘুরে দেখেন তিনি।

২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইউজিপিপি)-এর আওতায় বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় ১০ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হচ্ছে। প্রকল্পে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার ঘনফুট মাটির কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪২ লক্ষ ৫৫ হাজার ৭৫৪ টাকা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন, বন্যা নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে রাজশাহীতে ১৬টি খাল খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে চারঘাটের এই প্রকল্প অন্যতম।

জেলা প্রশাসক আরও বলেন, এ ধরনের খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং স্থানীয় অতি দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ফলে এলাকার কৃষি ও পরিবেশ—উভয় ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাতুল করিম মিজান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও প্রকল্প সংশ্লিষ্টরা।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন