শুক্রবার , ০৫ জুন ২০২৬
হোমরাজশাহীবাঘার আড়ানী আশ্রমে মহানাম সংকীর্তন পরিদর্শনে এমপি- চাঁদ

বাঘার আড়ানী আশ্রমে মহানাম সংকীর্তন পরিদর্শনে এমপি- চাঁদ

favicon
তন্ময় দেবনাথ রাজশাহী :-

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৬নং ওয়ার্ডে ক্ষেপা বাবার আশ্রমে বিশ্ব মানবতার কল্যাণ, দেশমাতৃকার মঙ্গল ও জাতির শান্তি কামনায় ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমৎ কৃষ্ণ প্রসন্ন ক্ষ্যাপাবাবার আশ্রমের আয়োজনে অনুষ্ঠিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। “শ্রীশ্রী রাধাগোবিন্দ জয়তুঃ” ধ্বনিতে পুরো অনুষ্ঠানস্থল ভক্তিময় পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠান পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য জনাব আবু সাইদ চাঁদ।

এসময় আরও উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক, আড়ানী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ মহিদুল ইসলাম জুয়েল, আড়ানী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সঞ্জয় কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী শ্রী রামগোপাল শাহা, সুনাতন দোবে, আড়ানী ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য মোঃ শামসুল ইসলাম বাবুল, অপর সদস্য মোঃ শামসুল ইসলাম, আড়ানী পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ লিটন আলী এবং আড়ানী পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ উৎসব সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে অতিথিরা আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করেন।

এসময় প্রধান অতিথি আবু সাইদ চাঁদ আশ্রমের উন্নয়নের জন্য ৩ টন চাল অনুদান প্রদান করেন। পাশাপাশি তিনি শ্মশানঘাট সংস্কার করে দেওয়ার আশ্বাস দেন এবং আশ্রমটি আরও সুন্দর ও দৃষ্টিনন্দনভাবে সাজিয়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, মানবকল্যাণ, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও এ মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৫ মে ২০২৬
দৈনিক উপচার