শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › চারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ৬ বছরের শিশুর মৃত্যু

চারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ৬ বছরের শিশুর মৃত্যু

favicon
স্টাফ রিপোর্টার:-
চারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ৬ বছরের শিশুর মৃত্যু

রাজশাহীর চারঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবিবা (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বামনদিঘী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিবা ওই গ্রামের লালনের মেয়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় লালনের বাড়ির মিটার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগ। এরপর পরিবারটি পাশের একটি বাড়ি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহার করছিল। সেই সংযোগের নিউট্রাল তার থেকেই দুর্ঘটনার সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাড়ির বাইরে খেলাধুলার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারে স্পর্শ করলে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য সিপন উদ্দিন। তিনি বলেন,ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। একটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে শিশুটির মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রামের পরিবেশ। স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন