শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবি

আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবি

favicon
স্টাফ রিপোর্টার :

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, বিতর্কিত অতীত ও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ায় আমানতের নিরাপত্তা ও ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর আলুপট্টি মোড়ে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা ও স্বার্থকে উপেক্ষা করে ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ে এমন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে অতীতে আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এ ধরনের নিয়োগের ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে নিজেদের আমানতের নিরাপত্তা নিয়ে শঙ্কা ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

তারা বলেন, “আমরা ইসলামী ব্যাংকের গ্রাহক। আমাদের কষ্টার্জিত অর্থ এই ব্যাংকে গচ্ছিত রয়েছে। বিতর্কিত ব্যক্তিদের হাতে ব্যাংকের দায়িত্ব তুলে দেওয়া হলে গ্রাহকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে এ নিয়োগ বাতিল করে সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে ব্যাংক পরিচালনার ব্যবস্থা করতে হবে।”

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের সুনাম, স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে।

মানববন্ধন থেকে দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা সতর্ক করেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। গ্রাহকদের আমানত সুরক্ষা এবং ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, মাওলানা নুরুজ্জামান, সালাহউদ্দিন আহমেদ, কামরুজ্জামান সোহেল ও ফরিদ উদ্দিন আখতারসহ অন্যান্যরা।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ইসলামী ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০২ জুন ২০২৬
আরও খবর
বীরত্ব ও পেশাগত দক্ষতার স্বীকৃতি: রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

পেশাগত শ্রেষ্ঠত্ব ও বীরত্বের স্বীকৃতি: পিপিএম-সেবা পদকে ভূষিত আরএমপি কমিশনার ফয়েজুল কবির

সড়ক দুর্ঘটনা নাকি ঠান্ডা মাথার হত্যাকাণ্ড

রামেক হাসপাতালে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু, চিকিৎসাধীন ৮৬

সিল্ক সিটির ঐতিহ্য পুনরুদ্ধার ও সুস্থতার আহ্বানে রাজশাহীতে ম্যারাথন অনুষ্ঠিত

আরএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫
আরএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫
রাজশাহী প্রেসক্লাবের সদ্যপ্রয়াত সভাপতি সাইদুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

চারঘাটে ৩৬০ বোতল মোনোড্রিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার: ২টি মোটরসাইকেল জব্দ

দৈনিক উপচার