শনিবার , ০৬ জুন ২০২৬
হোমরাজশাহীচাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

favicon
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টায় শিশু-কিশোর, ক্লাব সদস্য ও বেতার শ্রোতাদের নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

মধুমালা রেডিও ক্লাবের সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সদস্য মো. শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন সম্পন্ন হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান আলী, সমাজসেবক ও শিক্ষানুরাগী আনারুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামাতুল্লাহ মুনিম, কবি ও লেখক জামরুল জারিফ, স্কুল শিক্ষক হাসিবুল ইসলাম এবং হাফেজ আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে হলে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হিসেবে “প্রকৃতির অনুপ্রেরণায়। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য” বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বক্তারা মানবসভ্যতার লাগামহীন ভোগবাদিতা ও প্রকৃতির প্রতি অবিচারের কারণে সৃষ্ট পরিবেশগত সংকটের বিষয়েও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

ক্লাব সূত্রে জানা গেছে, বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্কুল প্রাঙ্গণ, বাড়ির ছাদ, টব ও রাস্তার ধারে গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্কুল ও বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রমও বাস্তবায়ন করা হবে।

এছাড়া সামাজিক বন বিভাগ ও কৃষি বিভাগের সহযোগিতা পাওয়া গেলে এ বছর প্রায় দুই হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে মধুমালা রেডিও ক্লাবের। এসব চারা ক্লাব সদস্য, বেতার শ্রোতা ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নম্বর শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত মধুমালা রেডিও ক্লাব দীর্ঘদিন ধরে শতাধিক বেতার শ্রোতা, শিশু-কিশোর ও তরুণদের নিয়ে নিরাপদ পরিবেশ, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৫ জুন ২০২৬
দৈনিক উপচার