শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিবির সভাপতিসহ আটক ৪
favicon
মাহবুবুজ্জামান সেতু, সিনিয়র স্টাফ রিপোর্টার:

নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ১ নং ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত মেহের আলী শাহের ছেলে।

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা ও ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতিসহ ৪ জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, একই গ্রামের হায়দার আলী শাহ (৬২), তার ভাতিজা ও ভারশোঁ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আপেল মাহমুদ (২৫), আব্দুল মতিন (৪০) এবং আলেফা বিবি (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল হামিদের সঙ্গে শরিকান জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী হায়দার আলী শাহের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। আজ রোববার সকালে হায়দার আলী শাহের নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিবাদমান ওই জমি জোরপূর্বক হালচাষ ও জবরদখল করতে যান। এ সময় আব্দুল হামিদ নিজের ভোগদখলীয় জমি রক্ষা করতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন আব্দুল হামিদের ওপর চড়াও হয়। হামলায় ছাত্রশিবির নেতা আপেল মাহমুদ ও তার চাচা আব্দুল মতিনসহ অন্যরা লাঠিসোঁটা দিয়ে আব্দুল হামিদকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন জানান, আব্দুল হামিদের জমি জবরদখল করতে হায়দার আলী সংঘবদ্ধ হয়ে হালচাষ করতে গিয়েছিলেন। আব্দুল হামিদ নিজের জমি রক্ষা করতে গেলে তাকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হয়।

এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের পর ছুটিপুর গ্রামসহ পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ও নিহতের পরিবার এই ঘটনার দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা রক্ষায় মান্দা উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপুরের দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার মূল হোতাসহ ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সাথে জড়িত বাকিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৭ জুন ২০২৬
আরও খবর
বীরত্ব ও পেশাগত দক্ষতার স্বীকৃতি: রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

পেশাগত শ্রেষ্ঠত্ব ও বীরত্বের স্বীকৃতি: পিপিএম-সেবা পদকে ভূষিত আরএমপি কমিশনার ফয়েজুল কবির

সড়ক দুর্ঘটনা নাকি ঠান্ডা মাথার হত্যাকাণ্ড

রামেক হাসপাতালে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু, চিকিৎসাধীন ৮৬

সিল্ক সিটির ঐতিহ্য পুনরুদ্ধার ও সুস্থতার আহ্বানে রাজশাহীতে ম্যারাথন অনুষ্ঠিত

আরএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫
আরএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫
রাজশাহী প্রেসক্লাবের সদ্যপ্রয়াত সভাপতি সাইদুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

চারঘাটে ৩৬০ বোতল মোনোড্রিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার: ২টি মোটরসাইকেল জব্দ

দৈনিক উপচার