শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › আমচাষিদের স্বার্থে রাজশাহীতে ‘ঢলন’ প্রথার অবসান

আমচাষিদের স্বার্থে রাজশাহীতে ‘ঢলন’ প্রথার অবসান

এখন থেকে কেজি দরে আম কেনাবেচা
favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহী অঞ্চলের আম বাজারে দীর্ঘদিন ধরে প্রচলিত ‘ঢলন’ প্রথা বন্ধ করে কেজি দরে আম কেনাবেচার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আমচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, ব্যবসায় স্বচ্ছতা আনা এবং বাজার ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, আমচাষিরা যেন তাদের উৎপাদিত আমের প্রকৃত ও ন্যায্য মূল্য পান, তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। চাষিদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সভায় জানানো হয়, এতদিন আম কেনাবেচার ক্ষেত্রে ৪০ কেজির ভিত্তিতে মূল্য নির্ধারণ করা হলেও বাস্তবে অনেক আড়তদার ৪৪ থেকে ৫৪ কেজি পর্যন্ত আম গ্রহণ করতেন। স্থানীয়ভাবে প্রচলিত এই ‘ঢলন’ প্রথার কারণে আমচাষিরা প্রায়ই আর্থিক ক্ষতির মুখে পড়তেন। ফলে উৎপাদন ব্যয় বাড়লেও তারা কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হতেন।

এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে এখন থেকে কেজি হিসেবে আম কেনাবেচার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আড়তদারদের জন্য প্রতি কেজি আমের বিপরীতে তিন টাকা কমিশন নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ সিদ্ধান্ত কার্যকর হলে আম ব্যবসায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং চাষিরা তাদের উৎপাদিত পণ্যের প্রকৃত মূল্য নিশ্চিতভাবে পাবেন।

সভা পরিচালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। এতে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, কৃষি বিপণন অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক শাহানা আখতার জাহান, ফল গবেষণা কেন্দ্র রাজশাহীর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এজিএম মাহমুদুল আলম স্বজল।

এ ছাড়া সভায় রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রশাসনিক কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগের বছরগুলোতেও প্রশাসনের পক্ষ থেকে ‘ঢলন’ প্রথা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে বাস্তবে বিভিন্ন আম হাটে সেই সিদ্ধান্তের কার্যকর প্রতিফলন দেখা যায়নি। ফলে এবার গৃহীত সিদ্ধান্ত মাঠপর্যায়ে কতটা বাস্তবায়িত হয়, সেদিকে আমচাষি ও ব্যবসায়ীদের পাশাপাশি সংশ্লিষ্ট সবার নজর থাকবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৯ জুন ২০২৬
আরও খবর
বীরত্ব ও পেশাগত দক্ষতার স্বীকৃতি: রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

পেশাগত শ্রেষ্ঠত্ব ও বীরত্বের স্বীকৃতি: পিপিএম-সেবা পদকে ভূষিত আরএমপি কমিশনার ফয়েজুল কবির

সড়ক দুর্ঘটনা নাকি ঠান্ডা মাথার হত্যাকাণ্ড

রামেক হাসপাতালে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু, চিকিৎসাধীন ৮৬

সিল্ক সিটির ঐতিহ্য পুনরুদ্ধার ও সুস্থতার আহ্বানে রাজশাহীতে ম্যারাথন অনুষ্ঠিত

আরএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫
আরএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫
রাজশাহী প্রেসক্লাবের সদ্যপ্রয়াত সভাপতি সাইদুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

চারঘাটে ৩৬০ বোতল মোনোড্রিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার: ২টি মোটরসাইকেল জব্দ

দৈনিক উপচার