শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › দেশ রক্ষায় জীবন উৎসর্গ,তানোরের সন্তান তামিম শহিদ

দেশ রক্ষায় জীবন উৎসর্গ,তানোরের সন্তান তামিম শহিদ

বিভিন্ন মহলের শোক
favicon
সোহানুল হক পারভেজ:
দেশ রক্ষায় জীবন উৎসর্গ,তানোরের সন্তান তামিম শহিদ

রাজশাহীর তানোর উপজেলার পাঁচান্দর ইউনিয়নের যোগীশো গ্রামের সন্তান তামিম দেশ রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে শহিদ হয়েছেন।গতকাল মঙ্গলবার রাতে তাঁর শহিদ হওয়ার খবর এলাকায় পৌঁছালে, পরিবার,আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।পারিবারিক সূত্রে জানা যায়,রামু সেনানিবাসে বক্সিং প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনা জনিত ভাবে আহত হয়ে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১ বীর-এর ইউপি/ল্যান্স কর্পোরাল তামিম।বুধবার (১০ জুন) প্রশিক্ষণের সময় প্রতিপক্ষের সঙ্গে স্প্যারিং (ফাইট) করার এক পর্যায়ে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"।তামিম দেশের সেবায় নিয়োজিত ছিলেন।দায়িত্ব পালনকালে তিনি জীবন উৎসর্গ করেন। তাঁর এই আত্মত্যাগে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শহিদের রুহের মাগফিরাত কামনা করেছেন।স্থানীয়রা জানান,তামিম ছিলেন ভদ্র, নম্র ও দেশপ্রেমিক একজন তরুণ। তাঁর অকাল মৃত্যুতে পরিবার যেমন একজন প্রিয় সদস্যকে হারিয়েছে, তেমনি দেশও হারিয়েছে একজন সাহসী সন্তানকে।এদিকে তামিমের শহিদ হওয়ার খবরে যোগীশো গ্রামসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছেন। আজ বুধবার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এনিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং শহিদ তামিমের আত্মার শান্তি কামনা করেছেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন