শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

favicon
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এস.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. ইয়াসির আরাফাতসহ সংশ্লিষ্ট সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন ও পুলিশ সদস্যরা অংশ নেন। 

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক মামলার ৫ জন, সিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন এবং নিয়মিত মামলার ২ জন আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন