শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › বোয়ালিয়ায় সাজ্জাদ শেখসহ তিনজনের বিরুদ্ধে নারীর শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগ

বোয়ালিয়ায় সাজ্জাদ শেখসহ তিনজনের বিরুদ্ধে নারীর শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগ

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় সাজ্জাদ শেখ (৪৭)সহ তিনজনের বিরুদ্ধে নাবালিকা অপহরণ, শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি গত ১৭ জুন ২০২৬ তারিখে থানায় জমা দেওয়া হয়।

অভিযোগকারী মোসাঃ রাবিয়া বশরী চম্পা (৪৪), স্বামী- মরহুম আব্দুর রাজ্জাক, রাজশাহীর আলুপট্টি এলাকার ৪১৯নং বাড়ির স্পার্ক গিয়ার ভবনের ৫ম তলার বাসিন্দা।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে পূর্ব থেকেই একটি মামলা আদালতে চলমান রয়েছে, যেখানে তার নাবালিকা মেয়ের অপহরণের অভিযোগ রয়েছে। ওই বিরোধের জের ধরেই নতুন করে এই ঘটনার সূত্রপাত হয় বলে দাবি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ১৭ জুন সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে বাসার সিঁড়িতে ময়লা-আবর্জনা ফেলা নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ৩নং বিবাদী খুরশেদা (৫৫) তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়।

এরপর ১নং বিবাদী সাজ্জাদ শেখ (৪৭) তাকে জোরপূর্বক ঘরের ভেতরে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন এবং শ্বাসরোধ করে হত্যাচেষ্টার পাশাপাশি লোহার রড দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ২নং ও ৩নং বিবাদী ভুক্তভোগীর মেয়ে স্নেহা (২০)-কে টেনে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে মারধর করেন বলে অভিযোগে বলা হয়। এতে তার বাম পা ভেঙে যায় এবং বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থলে একাধিক সাক্ষী পুরো ঘটনা প্রত্যক্ষ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, অভিযোগের সত্যতা যাচাই, সাক্ষীদের বক্তব্য গ্রহণ এবং চিকিৎসা প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৯ জুন ২০২৬
আরও খবর
আদালতের রায়ে দণ্ডিত হয়েও পলাতক চারঘাটের বাবু আলী

দুর্গাপুরে জসিমের ওপর সন্ত্রাসী হামলা, জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

রাজশাহীর শান্তি বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি মাহফুজুর রহমান রিটনের

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

দৈনিক উপচার