শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › মরদেহ শনাক্তে আরএমপির সহযোগিতা কামনা
কোর্ট স্টেশন এলাকায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মরদেহ শনাক্তে আরএমপির সহযোগিতা কামনা

favicon
স্টাফ রিপোর্টার :
মরদেহ শনাক্তে আরএমপির সহযোগিতা কামনা

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন কোর্ট স্টেশন এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।


আরএমপির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে রাজপাড়া থানাধীন কোর্ট স্টেশন এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঘোরাফেরা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করলে তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করার উদ্যোগ নেওয়া হয়। তবে এরই মধ্যে তিনি মারা যান।


পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে।


মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এ কারণে তার স্বজনদের খুঁজে বের করতে এবং মরদেহ শনাক্তের লক্ষ্যে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।


যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেন অথবা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের মোবাইল নম্বর ০১৩২০-০৬৩৯৯৯ অথবা রাজপাড়া থানার অফিসার ইনচার্জের মোবাইল নম্বর ০১৩২০-০৬১৫২৭-এ দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানিয়ে মানবিক এই কাজে সহায়তা করার আহ্বান জানানো হয়।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন