শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীর দুর্গাপুরে আ.লীগের ঝটিকা মিছিল

রাজশাহীর দুর্গাপুরে আ.লীগের ঝটিকা মিছিল

সাবেক মেয়রসহ ৭৪ জনের নামে মামলা
favicon
স্টাফ রিপোর্টার :
রাজশাহীর দুর্গাপুরে আ.লীগের ঝটিকা মিছিল

রাজশাহীর দুর্গাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এ ঘটনায় সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ এবং সাবেক মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান মিঠুসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রাজশাহীর দুর্গাপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ এবং সাবেক মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান মিঠুসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২২ জুন) দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নওশাদ আলী মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন শিমুল আহমেদ (৩১), আতিকুর রহমান খোকন (৩০) ও মাসুদ রানা (৩২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার জয়নগর ইউনিয়নের ফলিয়ার বিল ব্রিজের উত্তর পাশে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করছেন।

এজাহারে বলা হয়, মিছিলকারীরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ও ‘অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানবো না’সহ বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সরে যান।

 পরে স্থানীয়দের বক্তব্য এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত ভিডিও ও স্থিরচিত্র পর্যালোচনা করে ১৩ জনকে মিছিলের সঙ্গে সম্পৃক্ত হিসেবে শনাক্ত করা হয়। এছাড়া ‘শরীফ চেয়ারম্যান’ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিও প্রচার করে মিছিলকারীদের প্ররোচনা, সহযোগিতা ও সমর্থন দেওয়ার অভিযোগে সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফকে অভিযুক্ত করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, সাজেদুর রহমান মিঠু ও শরিফুজ্জামানের পরিকল্পনা ও নির্দেশনায় অন্য আসামিরা সরকারবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি এবং ইলেকট্রনিক মাধ্যমে প্রচার-প্রচারণার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদ্দেশ্যে কর্মকাণ্ড পরিচালনা করেছেন।


দুর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার বলেন, ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত ৮ নম্বর আসামি শিমুল আহমেদ এবং অজ্ঞাতনামা আসামি আতিকুর রহমান খোকন ও মাসুদ রানাকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন