বুধবার , ০৫ আগস্ট ২০২৬
হোমরাজশাহীরাসিক প্রশাসকের সঙ্গে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দ।

রবিবার (২৮ জুন) দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত কমিটির সদস্যরা প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাসিক প্রশাসক নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান এবং তাদের দায়িত্ব পালনে শুভকামনা জানান।

সাক্ষাৎকালে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, ফটোসাংবাদিকদের ভূমিকা, গণমাধ্যমের ইতিবাচক বিকাশ এবং রাজশাহীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের সহযোগিতা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। রাসিক প্রশাসক বলেন, সমাজের গুরুত্বপূর্ণ ঘটনাবলি ও উন্নয়নচিত্র মানুষের সামনে তুলে ধরতে ফটোসাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতেও রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি সামাদ খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি কাবিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজম খান, অর্থ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. সোহরাব হোসেন, নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল এবং সংগঠনের সাবেক সহ-সভাপতি আলী আহসান তুহিন।

সৌজন্য সাক্ষাৎ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ আন্তরিক অভ্যর্থনা ও শুভেচ্ছার জন্য রাসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সংগঠনের উন্নয়ন, পেশাগত মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ ফটোসাংবাদিকতার বিকাশে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৮ জুন ২০২৬
দৈনিক উপচার