শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাসিক প্রশাসকের সঙ্গে প্রতিবন্ধী সংগঠনের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে প্রতিবন্ধী সংগঠনের সৌজন্য সাক্ষাৎ

favicon
স্টাফ রিপোর্টার :-
রাসিক প্রশাসকের সঙ্গে প্রতিবন্ধী সংগঠনের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেশবপুর আশার আলো যুব প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ।

রবিবার (২৮ জুন) রাজশাহী সিটি কর্পোরেশন কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা সংগঠনের চলমান কার্যক্রম, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক অন্তর্ভুক্তি এবং বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে প্রশাসককে অবহিত করেন।

আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন, তাদের জন্য আরও সুযোগ-সুবিধা সৃষ্টি এবং সমাজে সমঅধিকার নিশ্চিত করার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কেশবপুর আশার আলো যুব প্রতিবন্ধী সংগঠনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও ক্ষমতায়নে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। রাজশাহী সিটি কর্পোরেশন এ ধরনের ইতিবাচক উদ্যোগের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

সৌজন্য সাক্ষাৎ শেষে সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন