শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › রাজশাহীর পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রাজশাহীর পবায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

favicon
মো: তাইরান আবাবিল হাসান (সোহাগ):

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে পবা উপজেলার বড়গাছী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে স্থানীয় ভেড়াপোড়া আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভেড়াপাড়া আদর্শ বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির সভাপতি মকবুল হোসেন এবং সাধারণ সম্পাদক সোহেল রানা। বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে তারা এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করেন।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও অংশ নেন বড়গাছী ইউনিয়নের বিএনপি সদস্য রায়হান উজ দোল্লা পান্না এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন। এছাড়া ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টোটন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপি নেতা বাবুল হোসেন, আব্দুল আজিজ এবং প্রভাষক রেজাউল করিমসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুবাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নির্দেশনা অত্যন্ত সময়োপযোগী। কেবল চারা রোপণই নয়, রোপিত গাছগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষার দায়িত্বও নেতাকর্মীরা ভাগ করে নিয়েছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এই সবুজায়ন অভিযান সফল করতে সাধারণ মানুষকেও উদ্বুদ্ধ করেন। প্রতিটি বাড়ির আনাচে-কানাচে এবং পতিত জমিতে অন্তত দুটি করে গাছ লাগানোর জন্য তারা সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। পুরো এলাকায় এই ইতিবাচক উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৯ জুন ২০২৬
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

রাজশাহীর শান্তি বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি মাহফুজুর রহমান রিটনের

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণ

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

দৈনিক উপচার