শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › চন্দ্রিমায় বাড়িতে ঢুকে হামলার অভিযোগ

চন্দ্রিমায় বাড়িতে ঢুকে হামলার অভিযোগ

নারীসহ ৩ জন আহত
favicon
স্টাফ রিপোর্টার :-
চন্দ্রিমায় বাড়িতে ঢুকে হামলার অভিযোগ

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন আসাম কলোনী রবের মোড় এলাকায় একটি বাড়িতে ঢুকে হামলা, মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. ইউনুস (৪২), পিতা- মজহর মণ্ডল, আসাম কলোনী রবের মোড় এলাকার বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৫ জুন তার মেয়ে ও মেয়ের জামাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরেই ২৭ জুন ২০২৬, শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে তার বাড়িতে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়িতে ঢুকেই পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মো. ইউনুসের স্ত্রী রিনা বেগম, মেয়ে পাপিয়া এবং শ্যালিকা সীমা আক্তার মারধরের শিকার হয়ে আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ভুক্তভোগীর অভিযোগ, হামলার একপর্যায়ে অভিযুক্তরা নারী সদস্যদের পরনের কাপড় টেনে শ্লীলতাহানির চেষ্টা করে এবং তাদের প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে মোস্তাকিম (পিতা: সেটু), দুলু (পিতা: অজ্ঞাত), মনু (স্বামী: সেটু) ও বৃষ্টি (পিতা: অজ্ঞাত)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাদের সবার বাড়ি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন আসাম কলোনী রবের মোড় এলাকায়।

ভুক্তভোগী মো. ইউনুস বলেন, "আমার পরিবারের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।"

এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এ ঘটনায় অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে সংবাদটির পরবর্তী সংস্করণে তা প্রকাশ করা হবে। অভিযোগগুলো অভিযোগকারীর লিখিত অভিযোগের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

চন্দ্রিমায় বাড়িতে ঢুকে হামলার অভিযোগ
◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৯ জুন ২০২৬
দৈনিক উপচার