শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাসিকের সাথে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময়

রাসিকের সাথে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময়

favicon
স্টাফ রিপোর্টার :
রাসিকের সাথে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময়

বারিন্দ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগর ভবনের এনেক্স সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রাসিকের সচিব মো. সোহেল রানা।

মতবিনিময় অনুষ্ঠানে রাসিকের স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্ন কার্যক্রম নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করা হয়। স্বাস্থ্য বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম। পরিচ্ছন্ন কার্যক্রম বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

তথ্যচিত্রে রাসিকের শাখাভিত্তিক অর্গানোগ্রাম, স্বাস্থ্যসেবা কার্যক্রম, ইপিআই কার্যক্রম, প্রাথমিক স্বাস্থ্য কার্যক্রম, সিটি হাসপাতালের সেবা সমূহ, পরিচ্ছন্ন কার্যক্রম, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় রাজশাহী মহানগরীর পরিবেশ, বৃক্ষরোপণ, জন্ম নিবন্ধন, টিকাদানসহ রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য তুলে ধরা হয়। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

সভায় সভাপতির বক্তব্যে রাসিকের সচিব মো. সোহেল রানা বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দিক-নির্দেশনায় পরিচ্ছন্ন, সবুজায়ন, পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক কাজ দ্রুত এগিয়ে চলেছে। বর্জ্য ব্যবস্থাপনায় রাজশাহী সিটি কর্পোরেশন দেশের অন্যতম পথিকৃৎ। পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের দিক থেকে রাজশাহী সেরা। সিটি কর্পোরেশনের পরিষদসহ সকলের আন্তরিক প্রচেষ্টা এবং নাগরিকদের সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও আধুনিকায়ণ করতে নতুন প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। তা বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে যাবে।

ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ মো. আরিফুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ মো. এন্তেখাব উল আলম, সহকারী অধ্যাপক ডাঃ রাইহান মঞ্জুর, প্রভাষক ডাঃ মো. মিনরুল ইসলাম, প্রভাষক ডাঃ আসিফ আজিজি, ডাঃ তপু কুমার ঘোষ, ডাঃ নুসরাত রসিদ নিশু, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম বনি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বারিন্দ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীসহ রাসিকের স্বাস্থ্য বিভাগ ও পরিচ্ছন্ন বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন