রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

favicon
স্টাফ রিপোর্টার :-
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' এবং 'জুলাই শহিদ দিবস-২০২৬' যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও জনসম্পৃক্ততার মাধ্যমে পালনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) বেলা ১২:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈম হাছান, সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিমসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী।

সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, অধিকার আদায়ের সংগ্রাম এবং আত্মত্যাগের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিবস এবং জুলাই শহিদ দিবস পালনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ ও শহিদদের আত্মত্যাগ তুলে ধরতে হবে। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মোহাম্মদ নাঈমল হাছান বলেন, দিবস দুটির সকল কর্মসূচিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম বলেন, দিবসের বিভিন্ন কর্মসূচিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হবে।

প্রস্তুতিমূলক সভায় দিবস দুটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, জনসচেতনতা এবং সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা সফলভাবে কর্মসূচি বাস্তবায়নে নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় দিবস দুটির কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।