শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › সংবাদ প্রকাশের পর ইউএনওর সহায়তা পেলেন জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী

সংবাদ প্রকাশের পর ইউএনওর সহায়তা পেলেন জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী

favicon
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সংবাদ প্রকাশের পর ইউএনওর সহায়তা পেলেন জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী

নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের বাখরপুর (মহিষডাঙ্গা) এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী মরিয়ম বিবির (বেওয়া) পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রদান করেছেন।

জানা যায়, নয়াপাড়া মোড় থেকে প্রায় এক কিলোমিটার সড়কে দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যায়। ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। জমে থাকা পানি মরিয়ম বিবির বাড়িতে ঢুকে বাড়ির এক পাশ ধসে পড়ে, যার কারণে বসবাসও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে ইউএনও রোমানা রিয়াজ ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ জানান, সংবাদ প্রকাশের পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। মানবিক সহায়তা হিসেবে মরিয়ম বিবিকে দুই বান্ডিল ঢেউটিন এবং ঘর নির্মাণের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তাৎক্ষণিক সহায়তা অবশ্যই প্রশংসনীয়। তবে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা জরুরি। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন