শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীতে বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

favicon
স্টাফ রিপোর্টার :-
রাজশাহীতে বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ অ্যানিম্যালস অ্যালাইজ ভলান্টিয়ার্স (BAAV)-এর উদ্যোগে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ এবং সেভ দি নেচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।

সেমিনারে বক্তারা বলেন, বন্যপ্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বন উজাড়, অবৈধ শিকার, পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বহু বন্যপ্রাণী আজ হুমকির মুখে পড়েছে। তাই জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

প্রধান অতিথি মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে সহায়ক হবে।

বিশেষ অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন্যপ্রাণী সংরক্ষণের কোনো বিকল্প নেই। সকল শ্রেণি-পেশার মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সেমিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পরিবেশকর্মী, প্রাণিপ্রেমী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন