শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ মাসুদুল হক মৃধা মোমিনের

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ মাসুদুল হক মৃধা মোমিনের

favicon
সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ মাসুদুল হক মৃধা মোমিনের

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় দলের শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং রাজশাহীর সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক মৃধা মোমিন। নতুন দায়িত্ব পাওয়ার পর দেওয়া এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিবৃতিতে মাসুদুল হক মৃধা মোমিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পেয়েছে। তাঁর নেতৃত্বে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও সুসংগঠিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। দলের শীর্ষ নেতৃত্ব তাঁর প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের এই আস্থা তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে দলীয় কর্মসূচি বাস্তবায়ন, আন্দোলন-সংগ্রাম এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

এছাড়া রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ মহানগর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে মহানগরের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

মাসুদুল হক মৃধা মোমিন বলেন, রাজশাহী মহানগর যুবদলকে একটি আদর্শ, সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও গণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করবেন। দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি কর্মসূচি সফল করতে তিনি অঙ্গীকারবদ্ধ।

এদিকে, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় রাজশাহী মহানগরীর বিভিন্ন ওয়ার্ড যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

উল্লেখ্য, গত ১৫ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর যুবদলের আংশিক পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল আমিন বাবুল, মো. নাসিম খান, ফাইজুল হক ফাহি, সালামগীর হোসেন, আল মামুন বাবু এবং মো. জামিনুর রহমানকে তাঁদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই বিজ্ঞপ্তিতে মহানগর যুবদলের সদস্য মো. আক্তাকুল হাসান অপু, মাসুদুল হক মৃধা মোমিন, শ্যামল শেখ, আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রবি, শাহিন আকতার সাঈদ এবং নাফিজ ইমতিয়াজ ড্যানিকে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন