শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › যুবদলের যুগ্ম আহ্বায়ক হয়ে কৃতজ্ঞতা জানালেন শ্যামল শেখ

যুবদলের যুগ্ম আহ্বায়ক হয়ে কৃতজ্ঞতা জানালেন শ্যামল শেখ

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় দলের শীর্ষ নেতৃত্ব, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি, মহানগর নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক শ্যামল শেখ।

নতুন দায়িত্বপ্রাপ্তির পর এক বিবৃতিতে শ্যামল শেখ বলেন, দলের একজন নিবেদিত কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার পর যে দায়িত্ব ও আস্থা তাঁর ওপর অর্পণ করা হয়েছে, তা তাঁর জন্য অত্যন্ত সম্মানের। এই দায়িত্ব পালনে তিনি সততা, নিষ্ঠা, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর দূরদর্শী নেতৃত্বে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর নির্দেশনা নেতাকর্মীদের অনুপ্রাণিত করছে।

শ্যামল শেখ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা তিনি সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে রক্ষা করবেন। দলীয় কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে তিনি কাজ করে যাবেন।

তিনি রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ মহানগর যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিবৃতিতে শ্যামল শেখ বলেন, “রাজশাহী মহানগর যুবদলকে একটি শক্তিশালী, সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও গণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করবো। দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি দায়িত্ব যথাযথভাবে পালন করাই হবে আমার লক্ষ্য।”

তিনি মহানগরের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।

এদিকে, শ্যামল শেখ রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মহানগরীর বিভিন্ন ওয়ার্ড যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর যুবদলের আংশিক পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হয়। ওই বিজ্ঞপ্তিতে মহানগর যুবদলের সদস্য শ্যামল শেখসহ কয়েকজন নেতাকে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
১৮ জুলাই ২০২৬
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

রাজশাহীর শান্তি বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি মাহফুজুর রহমান রিটনের

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণ

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

দৈনিক উপচার