শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › চাঁপাইনবাবগঞ্জে গাক হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

চাঁপাইনবাবগঞ্জে গাক হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

favicon
ফয়সাল আজম অপু :
চাঁপাইনবাবগঞ্জে গাক হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

চাঁপাইনবাবগঞ্জের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দিতে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প। বেসরকারী উন্নয়ন সংস্থা গাক (গণ উন্নয়ন কেন্দ্র) চক্ষু হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী এই মানবিক কার্যক্রমে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। 

শনিবার(১৮ জুলাই) সকালে নামো শংকরবাটি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পেইনটি এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

চাঁপাইনবাবগঞ্জে গাক-এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পবিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত ক্যাম্পে বিশেষজ্ঞদের দ্বারা নিবিড়ভাবে প্রতিটি রোগীর চোখ পরীক্ষা সম্পন্ন হয়। চিকিৎসকদের চিকিৎসাপত্র অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের ওষুধ ও চোখের ড্রপ কোনো প্রকার খরচ ছাড়াই প্রদান করা হয়।

ক্যাম্পটিতে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি জটিল ছানি রোগীদের তালিকাভুক্ত করা হয়েছে। পরবর্তীতে এই রোগীদের সম্পূর্ণ খরচে আধুনিক অস্ত্রোপচারের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে আয়োজক হাসপাতাল কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে আগত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত শিক্ষাবিদ ড. মো. মোস্তাফিজুর রহমান এবং অধ্যাপক মো. মশিউর রহমান গ্রামীণ স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংস্থার এমন অবদানের প্রশংসা করেন। তারা বলেন, সচেতনতা ও অবহেলার কারণে অনেকেই অন্ধত্ববরণ করেন, যা সঠিক সময়ে পরীক্ষার মাধ্যমে এড়ানো সম্ভব।

বগুড়ার গণ উন্নয়ন কেন্দ্র (গাক)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সভায় বক্তারা প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের দোড়গোড়ায় এই ধরণের মহৎ সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন