শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি চাঁদের সৌজন্য সাক্ষাৎ

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি চাঁদের সৌজন্য সাক্ষাৎ

favicon
স্টাফ রিপোর্টার :-
আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি চাঁদের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১টায় আরডিএ কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট সংস্থার চলমান উন্নয়ন কার্যক্রম, বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন। তিনি বলেন, একটি আধুনিক, বাসযোগ্য, নান্দনিক ও পরিবেশবান্ধব রাজশাহী গড়ে তোলার লক্ষ্যে আরডিএ পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নগর উন্নয়নের পাশাপাশি নাগরিক সুবিধা বৃদ্ধি এবং টেকসই অবকাঠামো গড়ে তুলতেও সংস্থাটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

এ সময় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ রাজশাহীর উন্নয়নে আরডিএর ভূমিকার প্রশংসা করেন এবং বাঘা-চারঘাটসহ বৃহত্তর রাজশাহী অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং জনবান্ধব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি উন্নয়ন কার্যক্রমে সমন্বিত পরিকল্পনা ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয়েই রাজশাহীর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করতে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং যৌথ উদ্যোগের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন