শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সাথে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সাথে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

favicon
স্টাফ রিপোর্টার :
রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সাথে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সাথে রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির  পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির । 

সভায় রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দ তাদের পেশাগত কার্যক্রম পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সুবিধা-অসুবিধা, চ্যালেঞ্জ এবং সংশ্লিষ্ট নানা বিষয় পুলিশ কমিশনার মহোদয়ের নিকট তুলে ধরেন। এছাড়াও তারা রাজশাহী মহানগরীর ট্রাফিক জ্যাম, ফুটপাত দখল, অটোরিকশার আধিক্য, মাদক, জুয়া, রাস্তায় যত্রতত্র নির্মাণ সামগ্রী রাখা, কিশোর গ্যাং সহ নানা ধরনের সমস্যা তুলে ধরেন। পুলিশ কমিশনার বিষয়গুলো মনোযোগসহকারে শ্রবণ করেন এবং উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত, কার্যকর ও টেকসই সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজশাহী এডিটরস ফোরামের পক্ষে মতামত ব্যক্ত করেন রাজশাহী এডটিরস ফোরামের সম্মানিত সভাপতি  লিয়াকত আলী, সম্পাদক,  দৈনিক সোনালী সংবাদ, সহ সভাপতি  আফজাল হোসেন, সম্পাদক, আমাদের রাজশাহী, সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু ,সম্পাদক, রাজশাহী সংবাদ, কোষাধ্যক্ষ  সাইফুল ইসলাম,সম্পাদক দৈনিক সানশাইন,দপ্তর সম্পাদক  ইয়াকুব শিকদার, সম্পাদক, গণধ্বনি প্রতিদিন, নির্বাহী সদস্য  আকবারুল হাসান মিল্লাত, সম্পাদক, দৈনিক সোনার দেশ এবং  এনায়েত করিম, সম্পাদক, উত্তরা প্রতিদিন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) পদে কর্মরত অতিরিক্ত ডিআইজি  মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি) হিসেবে কর্মরত অতিরিক্ত ডিআইজি  মো. মনিরুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক)  মো. নূর আলম সিদ্দিকী, উপ পুলিশ কমিশনার (ফোর্স)  মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন