বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
হোমরাজশাহীপুলিশ দম্পতির বিরুদ্ধে প্রতারণা এবং মানবপাচারের চেষ্টার অভিযোগ তুলে মানববন্ধন

পুলিশ দম্পতির বিরুদ্ধে প্রতারণা এবং মানবপাচারের চেষ্টার অভিযোগ তুলে মানববন্ধন

favicon
স্টাফ রিপোর্টার :-

 রাজশাহীতে এক পুলিশ সদস্য ও তার স্ত্রীর বিরুদ্ধে সুদের কারবার, প্রতারণা এবং মানবপাচারের চেষ্টার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন কয়েকজন ভুক্তভোগী নারী ও স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৪টা পর্যন্ত রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রায় ১৫ থেকে ২০ জন অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী হিসেবে পরিচয় দেওয়া সুমি বেগম, লাবনী খাতুন, শম্পা, মনিরা আক্তারসহ কয়েকজন নারী এবং স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ফেরদৌসের স্ত্রী মনিরা বেগম দীর্ঘদিন ধরে পবা উপজেলার বজরাপুর এলাকায় উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ হিসেবে গ্রহণ করেন। অভিযোগ অনুযায়ী, ঋণ নেওয়ার সময় তিনি গ্রহিতাদের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প ও ফাঁকা চেকে স্বাক্ষর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করতে না পারলে অতিরিক্ত অর্থ আদায়ের শর্ত আরোপ করেন।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে কয়েকজন ভুক্তভোগী নারী কান্নাজড়িত কণ্ঠে দাবি করেন, ঋণের সুদ পরিশোধে ব্যর্থ হওয়ার পর অভিযুক্ত পুলিশ দম্পতি তাদের রাজধানী ঢাকায় নিয়ে গিয়ে কিডনি বিক্রির পরিকল্পনা করেন। তাদের অভিযোগ, কিডনি বিক্রির মাধ্যমে বিপুল অর্থ আদায়ের উদ্দেশ্যে এই পরিকল্পনা করা হয়েছিল। পরে সেটি বাস্তবায়ন সম্ভব না হওয়ায় একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে তাদের ভারতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। সেখানে কিডনি দেওয়ার কথা বলা হলেও পরে তারা আশঙ্কা করেন, তাদের মানবপাচারের শিকার করা হতে পারে। পরিস্থিতি বুঝতে পেরে তারা সেখান থেকে পালিয়ে রাজশাহীতে ফিরে আসেন বলে দাবি করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তারা ইতোমধ্যে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে লিখিত অভিযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি আদালতে মামলাও দায়েরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তারা জানান। অভিযুক্ত পুলিশ সদস্য ও তার স্ত্রীর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন তারা।

তবে মানববন্ধনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য মনিরুল ফেরদৌস ও তার স্ত্রী মনিরা বেগমের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই এ বিষয়ে প্রকৃত তথ্য নিশ্চিত হওয়া যাবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২২ জুলাই ২০২৬
দৈনিক উপচার