সোমবার , ০৩ আগস্ট ২০২৬
হোমআন্তর্জাতিকমোদির আশ্বাসকে ‘ভণ্ডামি’ বলল সিজেপি
শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক

মোদির আশ্বাসকে ‘ভণ্ডামি’ বলল সিজেপি

favicon
আন্তর্জাতিক ডেস্ক :
মোদির আশ্বাসকে ‘ভণ্ডামি’ বলল সিজেপি

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার (২৪ জুলাই) ভারতজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটি শিক্ষার্থী, যুবসমাজ এবং সাধারণ নাগরিকদের এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিজেপি জানায়, দেশব্যাপী বিক্ষোভের মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য দাবি তুলে ধরা হবে। একই সঙ্গে আন্দোলনকে সফল করতে ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন এবং বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্মকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এদিকে আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে শারীরিক অসুস্থতার কারণে কয়েক ঘণ্টার জন্য দিল্লির জন্তর মন্তরে চলমান অবস্থান কর্মসূচি থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা জানান। তিনি বলেন, কয়েক দিন ধরে অসুস্থ শরীর নিয়েই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছিলেন। চিকিৎসকের পরামর্শে সাময়িক বিশ্রাম নিলেও আন্দোলনের প্রতি তার সমর্থন ও সম্পৃক্ততা অব্যাহত থাকবে।

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন, সরকার ইতোমধ্যে চার দফা আলোচনার প্রস্তাব দিয়েছে। তবে এখন পর্যন্ত সিজেপির পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। তিনি আরও জানান, আন্দোলনকারীরা চাইলে কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডার বাসভবন অথবা কার্যালয়ে আলোচনায় অংশ নিতে পারেন এবং সরকারের পক্ষ থেকে সংলাপের দরজা উন্মুক্ত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে ফাস্ট-ট্র্যাক আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে যথেষ্ট নয় বলে দাবি করেছে সিজেপি। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে মোদির বক্তব্যকে ‘ভণ্ডামি’ আখ্যা দিয়ে বলেন, প্রকৃত জবাবদিহি নিশ্চিত করতে হলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।

এদিকে বিরোধী দল কংগ্রেসও সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছে। দলটির নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, সরকারের নীতিগত ব্যর্থতার কারণেই দেশের শিক্ষাব্যবস্থা সংকটে পড়েছে এবং তরুণদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের কাছে সরকারের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা এবং আন্দোলনকারীদের ওপর হামলা বা বলপ্রয়োগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সরকারের আশ্বাস, বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা এবং আন্দোলনকারীদের নতুন কর্মসূচির ঘোষণায় ভারতের রাজনৈতিক ও শিক্ষাঙ্গনে উত্তেজনা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মোদির আশ্বাসকে ‘ভণ্ডামি’ বলল সিজেপি
শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক
◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৩ জুলাই ২০২৬
দৈনিক উপচার