শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
‘মাদকের সঙ্গে কোনো আপস নয়’

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

favicon
স্টাফ রিপোর্টার :-
চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

রাজশাহীর চারঘাট মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবর রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন,মাদকের সঙ্গে কোনো আপস বা সমঝোতা হবে না।
শনিবার (২৫ জুলাই) রাত ৮টায় চারঘাট মডেল থানা কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ওসি মাহবুবর রহমান বলেন, গত ২২ জুলাই তিনি চারঘাট মডেল থানায় যোগদান করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নির্মূলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, উপজেলার অধিকাংশ অপরাধের পেছনে মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যায়। নেশাগ্রস্ত ব্যক্তিরা অর্থের যোগান দিতে গিয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে হত্যা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাই মাদক নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
ওসি আরও বলেন, অপরাধ জগতের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে মাদক ও অপরাধ দমনে সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগেই একটি নিরাপদ ও মাদকমুক্ত চারঘাট গড়ে তোলা সম্ভব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চারঘাট প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি ওবায়দুল ইসলাম রবি, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সনি, চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান সুজনসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন