শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান,
পিস্তলের ম্যাগাজিন-গুলি ও মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার

পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান,

favicon
স্টাফ রিপোর্টার :-
পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান,

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নাদের হাজীর মোড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রের সরঞ্জাম, গুলি, মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫-এর সিপিএসসি ইউনিটের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব-৫ সূত্র জানায়, নাদের হাজীর মোড় এলাকায় বারু মিয়ার একটি পরিত্যক্ত ইটের তৈরি বসতবাড়িতে সন্দেহজনক কিছু সামগ্রী থাকার তথ্য পেয়ে সেখানে তল্লাশি চালানো হয়। অভিযানের একপর্যায়ে বাড়িটির বাথরুমের জন্য তৈরি বাঁশের মাচার নিচ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— দুইটি কালো রঙের পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড তাজা গুলি, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেড় পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের একটি কলকি, এক সেট তাস, তিনটি প্লাস্টিকের পাইপ, একটি সামুরা, দুইটি হাসুয়া, একটি কাস্তে, দুইটি ছুরি এবং একটি মাছ ধরার কোচ।

র‌্যাব জানায়, উদ্ধার করা সব আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসব সামগ্রী রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন