বুধবার , ০৫ আগস্ট ২০২৬
হোমরাজশাহীরাজশাহীতেই নেসকোর প্রধান কার্যালয় বহাল রাখার দাবিতে মানববন্ধন

রাজশাহীতেই নেসকোর প্রধান কার্যালয় বহাল রাখার দাবিতে মানববন্ধন

favicon
স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব ও অর্থনৈতিক স্থিতি রক্ষায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে অন্যত্রে স্থানান্তরের যেকোনো উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। সোমবার বিকেলে নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এক মানববন্ধনে এই জোরালো দাবি উত্থাপন করা হয়। ঘণ্টাবাপী চলা এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা অংশ নেন।

উত্তরাঞ্চলের বিদ্যুৎ খাতের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকেই রাজশাহীতে প্রধান কার্যালয় রয়েছে। প্রতিষ্ঠানটি উত্তরাঞ্চলের আধুনিক বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণ, প্রশাসনিক গতিশীলতা বজায় রাখা এবং আঞ্চলিক অর্থনীতির চাকা সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু সম্প্রতি এই প্রধান কার্যালয়টি রাজশাহী থেকে সরিয়ে বগুড়ায় স্থানান্তরের গুঞ্জন ও প্রক্রিয়া শুরু হলে গোটা উত্তরাঞ্চলের সচেতন মহলে তীব্র উদ্বেগ, ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়।

বক্তারা তাদের বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেন, একটি প্রতিষ্ঠিত আঞ্চলিক প্রশাসনিক কাঠামোকে হঠাৎ করে অন্যত্র সরিয়ে নেওয়া হলে তা কেবল একটি অঞ্চলের উন্নয়নকেই ব্যাহত করবে না, বরং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমেও এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে। প্রধান কার্যালয় স্থানান্তরিত হলে রাজশাহীর দীর্ঘদিনের ঐতিহ্যবাহী প্রশাসনিক গুরুত্ব ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি স্থানীয় কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য এবং জনসেবামূলক কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা নেমে আসার আশঙ্কা রয়েছে। এছাড়া দীর্ঘদিনের প্রতিষ্ঠিত অবকাঠামো ও জনবলের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

উত্তরাঞ্চলের সুষম উন্নয়নের ধারা বজায় রাখতে এবং শিক্ষা, প্রশাসন ও সংস্কৃতির এই জনপদের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে নেসকোর প্রধান কার্যালয় যেকোনো মূল্যে রাজশাহীতেই বহাল রাখার দাবি জানান বক্তারা। অবিলম্বে এই স্থানান্তর প্রস্তাব সম্পূর্ণভাবে বাতিল না করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি দেন তারা। একইসঙ্গে সংশ্লিষ্ট নীতিনির্ধারক মহলের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে জনগণের এই ন্যায্য ও যৌক্তিক দাবি মেনে নেওয়ার উদাত্ত আহ্বান জানান কর্মসূচি পালনকারী সচেতন নাগরিকরা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৩ আগস্ট ২০২৬
দৈনিক উপচার