শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি ঘিরে রাজপথ দখলের ঘোষণা বোয়ালিয়া থানা বিএনপির

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি ঘিরে রাজপথ দখলের ঘোষণা বোয়ালিয়া থানা বিএনপির

favicon
স্টাফ রিপোর্টার :-

আগামী ৫ আগস্ট ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদের পতন দিবস’ উপলক্ষে রাজপথে শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী বিএনপি। এর অংশ হিসেবে নগরীর বোয়ালিয়া থানা পূর্ব ও পশ্চিম শাখা এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে একটি বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা আয়োজিত হয়। সভায় আগামীকালের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়।

বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম (রিংকু) এবং বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন। এছাড়াও সভায় থানা, ওয়ার্ড এবং বিভিন্ন সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।

বক্তারা বলেন, ৫ আগস্ট কেবল একটি তারিখ নয়, এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য সাহসিকতা ও রক্তের বিনিময়ে অর্জিত এক ঐতিহাসিক বিজয়ের দিন। এই দিনটিকে অর্থবহ ও সফল করে তুলতে দলীয় কোন্দল ভুলে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানানো হয়। যেকোনো চক্রান্ত মোকাবিলা করে সমাবেশকে জনসমুদ্রে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০৩ আগস্ট ২০২৬
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

রাজশাহীর শান্তি বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি মাহফুজুর রহমান রিটনের

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণ

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

দৈনিক উপচার