শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › জুলাই শহীদ দিবসে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রদ্ধা নিবেদন

জুলাই শহীদ দিবসে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রদ্ধা নিবেদন

favicon
স্টাফ রিপোর্টার :-
জুলাই শহীদ দিবসে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রদ্ধা নিবেদন

জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে মহান জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে আরডিএর পক্ষ থেকে বিশেষ কর্মসূচি পালন করা হয়।

আজ বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত সিএনবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে আরডিএর একটি প্রতিনিধিদল পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় জুলাই অভ্যুত্থানে নিজেদের জীবন বাজি রেখে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানানো হয় এবং জাতীয় জীবনে তাদের অসামান্য অবদান পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মসিউর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক, নগর পরিকল্পক রাহেনুল ইসলাম রনী, এস্টেট অফিসার বদরুজ্জামানসহ সংস্থার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের এই মহান আত্মত্যাগ জাতি চিরদিন গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তাদের এই সুমহান ত্যাগ এবং আদর্শ দেশের সামগ্রিক উন্নয়ন, সুশাসন, গণতন্ত্র এবং একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সবসময় অনুপ্রেরণা হয়ে কাজ করবে।

জুলাই শহীদ দিবসের কর্মসূচির অংশ হিসেবে আরডিএর এই শ্রদ্ধা নিবেদন মূলত বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের একটি অনন্য প্রয়াস। দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন