শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীতেই নেসকোর প্রধান কার্যালয় বহাল রাখার জোরালো দাবি আইনজীবী সমিতির

রাজশাহীতেই নেসকোর প্রধান কার্যালয় বহাল রাখার জোরালো দাবি আইনজীবী সমিতির

favicon
স্টাফ রিপোর্টার :-
রাজশাহীতেই নেসকোর প্রধান কার্যালয় বহাল রাখার জোরালো দাবি আইনজীবী সমিতির

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশন। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের একটি বক্তব্যকে কেন্দ্র করে এই প্রতিবাদের সৃষ্টি হয়। গত সোমবার (৪ আগস্ট) সংগঠনটির সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠার সূর লগ্ন থেকেই রাজশাহী বিভাগের প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে নেসকোর প্রধান কার্যালয় সুনামের সঙ্গে এই অঞ্চলে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটি রাজশাহী মহানগরীর সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রশাসনিক গুরুত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটি প্রতিষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানকে বিনা কারণে তার আদি অবস্থান থেকে সরিয়ে নেওয়ার যেকোনো পদক্ষেপ রাজশাহীর আপামর জনসাধারণের ন্যায্য অধিকার ও স্বার্থের পরিপন্থী।

প্রতিমন্ত্রীর এমন হঠকারী বক্তব্য এবং কার্যালয় স্থানান্তরের উদ্যোগ পুরো অঞ্চলে আইনজীবী সমাজসহ সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে গভীর ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে। রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশন অবিলম্বে নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের অনভিপ্রেত ও বিতর্কিত উদ্যোগ পুরোপুরি বাতিল করার জোর দাবি জানিয়েছে। একই সঙ্গে জনস্বার্থে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রাজশাহীতেই স্থায়ীভাবে বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন