শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › ঈশ্বরদী-বানেশ্বর মহাসড়কে অ্যাম্বুলেন্স-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল শ্রমিকের

ঈশ্বরদী-বানেশ্বর মহাসড়কে অ্যাম্বুলেন্স-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল শ্রমিকের

favicon
নাটোর প্রতিনিধি :
ঈশ্বরদী-বানেশ্বর মহাসড়কে অ্যাম্বুলেন্স-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল শ্রমিকের

নাটোরের লালপুরে অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোভ্যান ও শ্যালো ইঞ্জিনচালিত স্থানীয় একটি যানের ত্রিমুখী সংঘর্ষে ইয়ারুল ইসলাম (৩০) নামের এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দু'জন গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার নবীনগর এলাকার ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ারুল ইসলাম লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। আহত ব্যক্তিরা হলেন একই এলাকার বাবু (৪০) এবং সাজদার (৫০)। পেশায় তারা সবাই কৃষিশ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কয়েকজন কৃষিশ্রমিক ব্যাটারিচালিত একটি অটোভ্যানযোগে পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় ধান রোপণের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে ভ্যানটি লালপুরের নবীনগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ঈশ্বরদীগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স সেটিকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত একটি স্থানীয় যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ত্রিমুখী এই সংঘর্ষের অভিঘাতে ঘটনাস্থলেই ইয়ারুল ইসলাম নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত বাবু ও সাজদারকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। খবর পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন