শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › তানোরে গলায় দড়ি দিয়ে যুবকের আত্নহত্যা

তানোরে গলায় দড়ি দিয়ে যুবকের আত্নহত্যা

favicon
মনিরুজ্জামান মনি,তানোর :
তানোরে গলায় দড়ি দিয়ে যুবকের আত্নহত্যা

রাজশাহীর তানোরে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার দুই দিন পর বাবুল ফকির বাদল (৪৩) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তানোর থানা পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকাল নয়টার দিকে উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।বাবুল ফকির বাদল কালনা দক্ষিণপাড়া গ্রামের মৃত জাকির ফকিরের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির দরজার তীরের সঙ্গে দড়ি পেঁচানো অবস্থায় বাবুলের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে তানোর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, বাবুলের স্ত্রী অবিজান বেওয়া প্রায় দুই মাস আগে মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে জামালপুরে শাহিন নামের এক ব্যক্তির কাছে চলে যান। প্রায় এক মাস পর তিনি আবার বাড়িতে ফিরে আসেন। পরে কিস্তির টাকা তোলার পর গত ৬ আগস্ট তিনি আবার জামালপুরে ওই ব্যক্তির কাছে চলে যান। এর দুই দিন পর শনিবার সকালে বাবুলের মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনেরা জানান, বাবুলের সংসারে দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ছিল। কিস্তির টাকা তোলা, সংসারের খরচসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁকে চাপের মধ্যে থাকতে হতো। এ ছাড়া স্ত্রী বাড়ির বাইরে চলে যাওয়ার বিষয়টি নিয়েও পরিবারে টানাপোড়েন ছিল। তবে এসব বিষয় বাবুলের মৃত্যুর কারণ কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাবুলের পুত্র শান্ত তাঁর বাবার মৃত্যুর ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। তবে শনিবার দুপুর পর্যন্ত থানায় কোনো হত্যা মামলা হয়নি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, বাবুল ফকির বাদলের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন