শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীতে ১১১ পিস ইয়াবাসহ সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহীতে ১১১ পিস ইয়াবাসহ সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার

favicon
স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে ১১১ পিস ইয়াবাসহ সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ বাশিরুল ইসলাম বশির নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ তারিখে সকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া-বাকির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বাশিরুল ইসলাম বশির রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং একই এলাকার বদরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে রাজপাড়া থানার ভাটাপাড়া-বাকির মোড় এলাকায় নিজ বাড়িতে মাদকদ্রব্য ইয়াবা কেনাবেচা করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানা পুলিশের একটি দল সেখানে সাঁড়াশি অভিযান চালায়। পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ১১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরবর্তীতে মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে বাশিরুল ইসলামকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার সকালেই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে এই ঘটনার পর বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়েছে। রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান গণমাধ্যমকে জানিয়েছেন, বাশিরুল ইসলাম থানা বিএনপির বিগত আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে ২০২৪ সালে নতুন কমিটি গঠনের সময় তাকে কমিটিতে রাখা হয়নি। বর্তমানে বিএনপির দলীয় রাজনীতিতে তার কোনো পদ বা সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করেন তিনি।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন