শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাসিক প্রশাসকের সঙ্গে মহানগর ফুটবল দলের মতবিনিময়
জেলা প্রশাসক গোল্ডকাপ

রাসিক প্রশাসকের সঙ্গে মহানগর ফুটবল দলের মতবিনিময়

favicon
স্টাফ রিপোর্টার :
রাসিক প্রশাসকের সঙ্গে মহানগর ফুটবল দলের মতবিনিময়

আসন্ন জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় রাজশাহী মহানগর ফুটবল দলের সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করার লক্ষ্যে খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় রাসিক প্রশাসক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মহানগর ফুটবল দলের খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং মাঠে তাদের সেরা খেলা প্রদর্শনের মাধ্যমে রাজশাহীর সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। তিনি খেলোয়াড়দের যেকোনো ধরনের সহযোগিতা ও প্রণোদনা প্রদানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি, ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলামুখী করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভায় মহানগর ফুটবল দলের কোচ, ম্যানেজার, খেলোয়াড়বৃন্দ এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দলের খেলোয়াড়রা আসন্ন টুর্নামেন্টে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং তাদের সুশৃঙ্খল ও জোরালো প্রস্তুতির কথা তুলে ধরেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন