শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › চাঁপাইনবাবগঞ্জে জেলা কৃষক দলের সমাবেশ-কৃষকদের কল্যাণে সব উদ্যোগ নেওয়ার আশ্বাস

চাঁপাইনবাবগঞ্জে জেলা কৃষক দলের সমাবেশ-কৃষকদের কল্যাণে সব উদ্যোগ নেওয়ার আশ্বাস

favicon
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

কৃষকদের অধিকার আদায় ও কৃষি খাতের উন্নয়নকে ত্বরান্বিত করার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের জেলা সমাবেশ। শনিবার বিকেলে জেলা শহরের পৌর পার্ক মাঠে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মো. তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জারিফ তুহিন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম সমাপ্ত, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মো. দুরুল হুদা, গোমস্তাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আনারুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সমাবেশে প্রধান অতিথি ও অন্য বক্তারা বলেন, একসময় পানির তীব্র সংকটের কারণে বরেন্দ্র অঞ্চলের উর্বর জমিতে কেবল একটিমাত্র ফসল উৎপাদিত হতো। পরবর্তীতে ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী পদক্ষেপে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে গভীর নলকূপ স্থাপন করা হয়। এর ফলে বরেন্দ্র অঞ্চলের সেই একফসলি জমি তিন ফসলি জমিতে রূপান্তরিত হয়ে কৃষি খাতে যুগান্তকারী বিপ্লব ঘটে।

বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি গ্রহণ করে কৃষকদের কল্যাণে ঋণ মওকুফসহ নানামুখী কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করছে। এ ছাড়া প্রান্তিক কৃষকদের সঠিক সহায়তা পৌঁছে দিতে পর্যায়ক্রমে সারা দেশে কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২২ আগস্ট ২০২৬
আরও খবর
মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন, বাবা আশঙ্কাজনক

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে প্রাইভেট কার, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজশাহীতে শুরু হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রাজশাহীতে পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যানের ত্রাণ বিতরণ

রাজশাহীর শান্তি বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি মাহফুজুর রহমান রিটনের

প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণে রাসিক প্রশাসকের গভীর শোক

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের প্রয়াণ

রাবি শিক্ষার্থীকে আরএনবি সদস্যদের মারধর-মধ্যরাতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তাণ্ডব

দৈনিক উপচার