শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
শিল্পায়ন ও ব্যবসা প্রসারে জোর

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

favicon
স্টাফ রিপোর্টার :
রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
(শনিবার) বেলা ১১ টায় রাজশাহী শহীদ জিয়া শিশু পার্কে চেম্বারের সদস্যদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।

রাজশাহীতে নতুন শিল্পায়ন ত্বরান্বিত করা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নগরীর শহীদ জিয়া শিশু পার্কে চেম্বার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।

সভায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ এবং সাধারণ সদস্যগণ অংশ নেন। বার্ষিক সাধারণ সভায় বিগত মেয়াদের সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা, নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব অনুমোদন, বর্তমান বাণিজ্যিক পরিস্থিতি এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতৃবৃন্দ রাজশাহীর ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ, অবকাঠামোগত সুবিধা নিশ্চিতকরণ ও স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট নানা সুপারিশ ও দাবি তুলে ধরেন।

সভায় বক্তারা রাজশাহীর অর্থনীতিকে শক্তিশালী করতে এবং শিল্পায়নকে এগিয়ে নিতে চেম্বারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে সরকারের নীতি-নির্ধারক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিবিড় যোগাযোগ রক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন