শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীতে ট্রাফিক আইন লঙ্ঘনে আরএমপির সাঁড়াশি অভিযান
একদিনে ১০২ মামলা

রাজশাহীতে ট্রাফিক আইন লঙ্ঘনে আরএমপির সাঁড়াশি অভিযান

favicon
উপচার ডেস্ক :-
রাজশাহীতে ট্রাফিক আইন লঙ্ঘনে আরএমপির সাঁড়াশি অভিযান

মহানগরীতে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই বিশেষ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মোট ১০২টি মামলা দায়ের করা হয়েছে। একই সাথে প্রয়োজনীয় কাগজপত্র ও নিয়ম ভঙ্গের দায়ে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলসহ মোট ৪০টি যানবাহন আটক করেছে পুলিশ।

আরএমপি সূত্রে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক নিয়মের কার্যকর প্রয়োগ এবং যাত্রী ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মহানগরজুড়ে পুলিশের এই বিশেষ তদারকি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন