শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহী বারের সিনিয়র অ্যাডভোকেট রিয়াজ উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

রাজশাহী বারের সিনিয়র অ্যাডভোকেট রিয়াজ উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

favicon
স্টাফ রিপোর্টার :
রাজশাহী বারের সিনিয়র অ্যাডভোকেট রিয়াজ উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা
রামেক হাসপাতালে অসুস্থ অ্যাডভোকেট রিয়াজ উদ্দিনের শয্যাপাশে বার সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী।
রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য ও অতিরিক্ত জিপি অ্যাডভোকেট মো. রিয়াজ উদ্দিন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, সকালে আকস্মিকভাবে বুকে ও পিঠে তীব্র ব্যথা অনুভূত হলে দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান। তিনি অসুস্থ রিয়াজ উদ্দিনের শয্যাপাশে উপস্থিত থেকে চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসার পর অ্যাডভোকেট মো. রিয়াজ উদ্দিনের শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা উন্নতির দিকে এবং তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।

এদিকে জ্যেষ্ঠ এ আইনজীবীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে আইনজীবী অঙ্গনে উদ্বেগ দেখা দেয়। রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদীসহ সহকর্মী আইনজীবী ও পরিবারের পক্ষ থেকে অ্যাডভোকেট মো. রিয়াজ উদ্দিনের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় সকলের কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করা হয়েছে।
আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন