শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › গোদাগাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শাশুড়ির সঙ্গে কলহের অভিযোগ

গোদাগাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

favicon
গোদাগাড়ী প্রতিনিধি :
গোদাগাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাথী (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার ১ নম্বর গোদাগাড়ী ইউনিয়নের কেশবপুর গ্রামের দোতলা মসজিদ সংলগ্ন নিজ বসতঘর থেকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাথী কেশবপুর গ্রামের জিয়ারুলের মেয়ে। তাঁর স্বামী অসীম জীবিকার তাগিদে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। স্বামীর অনুপস্থিতিতে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে শাশুড়ির সঙ্গে সাথীর বিরোধ ও কলহ চলছিল। সোমবার সকালেও উভয়ের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি পারিবারিকভাবে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ওই ঘটনার কিছুক্ষণ পরই বিকেলে নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সাথীকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা।

বিষয়টি স্থানীয়রা পুলিশকে অবহিত করলে গোদাগাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। আইনি সুরতহাল প্রতিবেদন তৈরির পর মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও স্থানীয় পর্যায়ে ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে, যার নম্বর ৩৪। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন