শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › রাসিক প্রশাসকের সঙ্গে জাপানি ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানি ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক

favicon
স্টাফ রিপোর্টার :

নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করছেন জাপানের ব্যবসায়ী প্রতিনিধিরা।

রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউট স্থাপন এবং স্থানীয় যুবসমাজকে দক্ষ করে জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটির একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। বুধবার দুপুরে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ আগ্রহের কথা জানান তারা।

বৈঠকে প্রতিনিধিদলটি রাজশাহীর তরুণ প্রজন্মকে জাপানের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার প্রাতিষ্ঠানিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করে। এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে রাসিক প্রশাসক জানান, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিদ্যমান আইন ও বিধি-বিধান মেনে এ বিষয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

সাক্ষাৎকালে জাপানি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সিটেক কো-অপারেটিভ অ্যাসোসিয়েশনের শিনিচি মারুমায়া ও জেনকির প্রতিনিধি মি. বান্নু। এছাড়া অধ্যাপক মঞ্জুর রহমান, অধ্যাপক এস এম এ হোরায়রা, মো. ফজলে তাহের বকুল এবং অ্যাডভোকেট মো. মেহেদী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগমসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
২৬ আগস্ট ২০২৬
দৈনিক উপচার