শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীতে কেন্দ্রীয় শহিদ মিনারে লিও ক্লাবের পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত

রাজশাহীতে কেন্দ্রীয় শহিদ মিনারে লিও ক্লাবের পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত

favicon
স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে কেন্দ্রীয় শহিদ মিনারে লিও ক্লাবের পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত

‘সম্মানের স্থান থাকুক পরিচ্ছন্ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী নগরীর সোনাদীঘি এলাকায় অবস্থিত ঐতিহাসিক কেন্দ্রীয় শহিদ মিনারে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সামাজিক সংগঠন লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন।

বুধবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পরিচালিত এই কর্মসূচিতে সংগঠনটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তাঁরা শহিদ মিনারের মূল বেদি এবং আশপাশের চত্বরে জমে থাকা ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য অপসারণ করে পুরো প্রাঙ্গণ পরিষ্কার করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের সভাপতি লিও মো. রাকিব হাসান এবং সেক্রেটারি লিও শাহিন আলম শাকিল। এ ছাড়া সমাজসেবক ও যুব সংগঠক মো. রফিকুল ইসলাম রবিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অভিযানে অংশ নেন।

আয়োজকেরা জানান, শহিদ মিনার কেবল একটি স্থাপনা নয়, এটি ভাষা শহীদদের রক্ত ও আত্মত্যাগের স্মৃতিবিজড়িত জাতীয় ঐক্যের প্রতীক। এমন একটি ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ স্থানকে সবসময় পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা ও শ্রদ্ধাবোধের মানসিকতা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্লাবের নেতৃবৃন্দ জানান, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ভবিষ্যতেও তাঁদের এ ধরনের পরিবেশ ও জনকল্যাণমুখী স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত থাকবে।


আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন