শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › শাহমখদুমে আরএমপির মাদকবিরোধী টিম: ট্যাপেন্টাডল ও টাকাসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

শাহমখদুমে আরএমপির মাদকবিরোধী টিম: ট্যাপেন্টাডল ও টাকাসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

favicon
স্টাফ রিপোর্টার :
শাহমখদুমে আরএমপির মাদকবিরোধী টিম: ট্যাপেন্টাডল ও টাকাসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নগরীর শাহমখদুম থানাধীন উত্তর নওদাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম।

গ্রেপ্তারকৃতরা হলেন-ভুগরোইল পশ্চিমপাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে সোহাগ (২৯), উত্তর নওদাপাড়া এলাকার মো. নাজির উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন (৩০) এবং একই এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে মো. ইকবাল (২৯)।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে উত্তর নওদাপাড়া এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে আরএমপির বিশেষ দল সেখানে ঝটিকা অভিযান চালায়। এ সময় ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত ৫২ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৭০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে শাহমখদুম থানার পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকমুক্ত নগরী গড়তে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন