শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রামেক হাসপাতালে অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসার খোঁজখবর নিলেন যুবদল নেতা রবি

রামেক হাসপাতালে অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসার খোঁজখবর নিলেন যুবদল নেতা রবি

favicon
স্টাফ রিপোর্টার :
রামেক হাসপাতালে অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসার খোঁজখবর নিলেন যুবদল নেতা রবি
রামেক হাসপাতালে চিকিৎসাধীন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গেছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পাশে দাঁড়াতে এবং তাঁদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গেছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

জানা গেছে, রাজশাহী নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা বাপ্পি, যুবদল নেতা সোহাগ ও কর্মী তাজ এবং ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোমিন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রামেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অসুস্থতার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান মহানগর যুবদলের এই শীর্ষ নেতা।

হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন নেতাকর্মীদের শয্যাপাশে কিছু সময় কাটান, তাঁদের চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে সার্বিক চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি অসুস্থ নেতাকর্মীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সাংগঠনিক ও ব্যক্তিগত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি অসুস্থ নেতাকর্মীদের দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি তাঁদের আশু আরোগ্য কামনায় দোয়া করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন