শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজশাহী › পত্নীতলায় ৮১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

পত্নীতলায় ৮১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

favicon
নওগাঁ পত্নীতলা প্রতিনিধি :

নওগাঁ পত্নীতলায় ৮১৭ পিস ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার।

নওগাঁর পত্নীতলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮১৭ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় তাঁদের নিজ বাড়ি থেকে এই বিপুল পরিমাণ মাদকসহ তাঁদের গ্রেপ্তার করে পত্নীতলা থানা পুলিশ।

​গ্রেপ্তারকৃতরা হলেন-দেওয়ালকুড়ি গ্রামের মৃত এরফান আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪০) এবং তাঁর স্ত্রী মোছাঃ ডলি খাতুন (৩৫)।

​পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি চৌকস দল দেওয়ালকুড়ি গ্রামে সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাঁদের হেফাজতে থাকা অবৈধ ৮১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই ওই দম্পতিকে আটক করা হয়।

​পত্নীতলা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দের পর গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদক ব্যবসা ও চোরাচালান সম্পূর্ণ নির্মূল করতে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
৩০ আগস্ট ২০২৬
দৈনিক উপচার