শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, ভর্তি আরও ২৫

রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, ভর্তি আরও ২৫

favicon
স্টাফ রিপোর্টার :
রামেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, ভর্তি আরও ২৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল হান্নান (৩৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে হাসপাতালের মুখপাত্র ও সহকারী পরিচালক ডা. শেখ শামিম আহমেদ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার ভোররাত ৩টা ৫৪ মিনিটে শারীরিক অবস্থার অবনতি হলে আব্দুল হান্নানকে রামেক হাসপাতালে এনে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যার দিকে তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ জানান, মারা যাওয়া রোগী আব্দুল হান্নান মূলত ডেঙ্গু শক সিন্ড্রোমে (মারাত্মক শারীরিক জটিলতা) আক্রান্ত ছিলেন। হাসপাতালে ভর্তির সময়ই তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে হাসপাতালটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। রামেক হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ১৭ জন রোগী। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ইউনিটে মোট ৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা সবাইকে মশার কামড় থেকে সতর্ক থাকার এবং জ্বর দেখা দিলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন।

আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন