বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজশাহীহরিয়ান স্টেশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ সব রুটের ট্রেন চলাচল

হরিয়ান স্টেশনের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ সব রুটের ট্রেন চলাচল

favicon
স্টাফ রিপোর্টার :

রাজশাহীর হরিয়ান স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ‘ট’ বগির চাকা ভেঙে লাইনচ্যুত হওয়ার পর বন্ধ হয়ে যায় রাজশাহীর সাথে সব রুটের রেল যোগাযোগ। —ছবি: সংগৃহীত

রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনের অদূরে পাবনা থেকে ছেড়ে আসা ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। মূল রেললাইনে এই দুর্ঘটনা ঘটায় রাজশাহীর সঙ্গে ঢাকা ও অন্যান্য সকল রুটের ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন শত শত রেলযাত্রী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান স্টেশন অতিক্রম করার পর এ দুর্ঘটনার কবলে পড়ে।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হরিয়ান স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে প্রায় ২০০ গজ অতিক্রম করার পরপরই ট্রেনটির ‘ট’ বগির চাকার সঙ্গে সংযুক্ত ট্রলি আকস্মিকভাবে ভেঙে যায়। এতে বগিটির দুটি চাকা রেললাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনাটি সরাসরি মেইন লাইনে সংঘটিত হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজশাহীর সাথে দেশের সব রুটের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, লাইনচ্যুত বগি ও ট্রেনটি উদ্ধার করে রেললাইন সচল করার লক্ষ্যে ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে একটি বিশেষ উদ্ধারকারী রিলিফ ট্রেন ইতোমধ্যে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। রিলিফ ট্রেন পৌঁছে উদ্ধার তৎপরতা শেষ করার পর লাইন ক্লিয়ার হলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে। পুরো উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করে রেল যোগাযোগ পুনঃস্থাপন করতে বিকেল আনুমানিক আড়াইটা থেকে তিনটা পর্যন্ত সময় লাগতে পারে।

উল্লেখ্য, এর আগে একই দিন সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় রেললাইনে ফাটল ও ভাঙা দেখা দেওয়ায় নিরাপত্তার কারণে রাজশাহীর সঙ্গে সব রুটে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই হরিয়ানে নতুন করে বগি লাইনচ্যুতির ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

◀ বিস্তারিত কমেন্ট ▶
www.dailyupochar.com
০১ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উপচার