শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাজশাহীর দামকুড়ায় বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়তে জনসচেতনতার ডাক

রাজশাহীর দামকুড়ায় বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়তে জনসচেতনতার ডাক

favicon
স্টাফ রিপোর্টার :
রাজশাহীর দামকুড়ায় বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়তে জনসচেতনতার ডাক
দামকুড়ায় সামাজিক অপরাধ, বাল্যবিবাহ ও মাদক নির্মূলের লক্ষ্যে আয়োজিত বিট পুলিশিং সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন পুলিশ প্রতিনিধিরা।

বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও জুয়াসহ সার্বিক সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে রাজশাহীতে গণসচেতনতামূলক বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে দামকুড়া থানা এলাকার বাসিন্দাদের সচেতন ও সম্পৃক্ত করতে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটায় দামকুড়া থানার অন্তর্গত গহমাবোনা মোড় এলাকায় এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা সামাজিক অবক্ষয় রোধে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, মাদক ও জুয়ার বিস্তার নির্মূল, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে ইভটিজিং প্রতিরোধ এবং চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রচলিত আইন ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য গোপন না রেখে দ্রুততম সময়ে পুলিশকে অবহিত করে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় সহযোগিতা প্রদানের জন্য স্থানীয়দের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা উল্লেখ করেন, নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত এলাকা গড়ে তুলতে পুলিশ ও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে আইনের শাসন সুসংহত করা এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এ ধরনের জনসম্পৃক্ততামূলক বিট পুলিশিং কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আরও খবর
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় খেলাধুলার বিকল্প নেই: মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
রাজশাহীতে রাণীনগর মিতালী শরীরচর্চা কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
দালাল নয়, মেধাই পরিচয়’: চাঁপাইনবাবগঞ্জে টিআরসি নিয়োগ শুরু
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
সাঁথিয়ায় পেঁয়াজের বাম্পার ফলনেও চাষিদের মাথায় হাত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
আট দিন পর বগুড়ায় মিলল নবজাতক; পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
শিক্ষা সফরে গিয়ে দুর্বৃত্তদের কবলে রাবির শিক্ষার্থীরা; অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন
রাজশাহীতে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন